1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেনে, যতদিন পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হবে, ততদিন বিএনপির একজন কর্মীও নির্বাচনে যাবে না। আমাদের দাবি অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশন পূর্ণগঠন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মহান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে ভয়াবহ সংকট বিরাজ করছে। বিগত এক যুগের অধিক সময় ধরে বিএনপি শুধু নয়, সাধারণ জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্রে যাবার অপরাধে বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েয়ে। কিন্তু সেই আওয়াম লীগ আজ ভোট কেন্দ্রে নিয়ে যাবার জন্য পারলে, জনগণের গায়ে ঘি আর মাখন লাগিয়ে মালিশ করে । কিন্তু জনগণ আওয়াম লীগের কথায় কোন প্রকার বিভ্রান্তি হবে না।

তিনি বলেন, সাজানো পাতানো কোন ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দেশের সংকট উত্তরণ করতে পারবে না। সংকট উত্তরণের বর্তমান ডামি সরকারের পদত্যাগের কোন বিকল্প নেই। বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য শহীদ জিয়ার সৈনিকদের আজ নতুন করে শপথ নিতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অনিন্দ্য ইসলাম অমিত দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এদিন বাদ জোহর সদর উপজেলা বিএনপির আয়োজনে শেখহাটি বাবলা তলা হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে অনিন্দ্য ইসলাম অমিত কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া তিনি জেলা পরিবহণ শ্রমিক দলের আয়োজনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা আলাউদ্দিন আলা, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সমির প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews