1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কুইন্স হসপিটালের টেকনোলজিস্টকে অজ্ঞান করে চুরির ঘটনায় থানায় মামলা

  • শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

যশোরে কুইন্স হসপিটালের টেকনোলজিস্টকে অজ্ঞান করে চুরির ঘটনায় থানায় মামলা

যশোর অফিস :

যশোর শহরের জেল রোডে কুইন্স হসপিটালে মেডিকেল টেকনোলজিস্ট রিপা খাতুনকে (২৭) নাকে স্প্রে করে সোনার অলংকার, টাকা ও মোবাইল ফোনসহ ২ লাখ ৩৬ হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার ঘটনার দেড়মাস পর কোতয়ালি থানায় মামলা হয়েছে।

যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া গ্রামের আব্দুস সালামের কন্যা রিপা মামলায় বলেছেন, তিনি বর্তমানে যশোর শহরের ঘোপ জেল রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন।তিনি গত ৭ এপ্রিল ডিউটি শেষে বিকেল সোয়া চারটারদিকে ভাড়াবাড়িতে ফিরছিলেন।

সে সময় বাড়ির সামনে অজ্ঞাত কিছু লোকজনকে দেখতে পান। তারা তার কাছে গিয়ে কিছু ওষুধ বিক্রির কথা বলে। তিনি প্রথমে রাজি না হলেও পরে তাদের জোড়াজুড়িতে রাজি হন। সে সময় একজন তার নাকের কাছে একটি স্প্রে করে।

সে সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে ওই ব্যক্তিরা তার শরীর থেকে ও পারস থেকে সোনার অলংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ ৩০ হাজার টাকাসহ ২ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। তার পারসে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়।

পরে ওই বাড়ির ভাড়াটিয়ারা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কুইন্স হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ির লোকজনকে জানিয়ে কোতয়ালি থানায় অভিযোগ করেন। পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews