1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মারপিট দুই জন আটক

  • শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

যশোরে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মারপিট দুই জন আটক

যশোর অফিস :

মিকাইল হোসেন (৩৫) নামে এক লিচু ব্যবসায়ীকে চাঁদার দাবিতে আটকে রেখে মারপিট ও এক লাখ টাকা কেড়ে নেয়ার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। মিকাইল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

এই ঘটনায় মিকাইলো স্ত্রী শিরিনা খাতুন চারজনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা করেছেন।

আটক দু’জন হলো, বহলনগর গ্রামের মৃত আলী হোসেন সরদারের ছেলে মহাসিন সরদার (৫০) এবং আবুল হোসেনের ছেলে ওহিদুল পাটোয়ারী (৩৫)। অন্য আসামিরা হলো, মহাসিন সরদারের ছেলে সাজেদুল ইসলাম ওরফে আলী রাজ (৫০) এবং মৃত মজুর ছেলে আবেদ আলী পাটোয়ারী (৪৫)।

এজাহাাের শিরিনা খাতুন উল্লেখ করেছেন, তার স্বামী যশোর শহরে লিচুর ব্যবসা করে আসছে। গত ২৯ মে তিনি লিচু নিয়ে সদরের ফুলতলা বাজারে যান। বাড়ি ফেরার সময় রাত ৮টার দিকে আসামিরা তার স্বামীকে অপহরনে করে অজ্ঞাত স্থানে আটকে রাখে।

এবং তার কাছে চাঁদা স্বরুপ দুই লাখ টাকা চাই। টাকা দিতে না চাইলে তাকে মারপিট করা হয়। পরে তার কাছে থাকা লিচু বিক্রির এক লাখ টাকা কেড়ে নেয়। বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। সে সময় তার স্বামী তাকে ফোন করে বিষয়টি জানায়। সে সময় তিনি ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ফুলতলা বাজারে যায়। কিন্তু আসামিরা পালিয়ে যায়। তবে পরদিন তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় একটি মামলা হয়।

কোতয়ালি থানার এসআই রেজাউল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পুলিশ বহলনগর গ্রামের বাড়ি থেকে আসামি মহাসিন সরদার ও ওহিদুল পাটোয়ারীকে আটক করা হয়। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews