1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

  • বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যশোরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

 শহিদ জয়,যশোর অফিস :

যশোরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে যশোর জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন পাঁচ দিনের কর্মসূচী হাতে নিয়েছে। 

বৃহস্পতিবার (৩০মে) প্রথম দিন কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী প্রদান, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বৃক্ষ রোপন, গণভোজ। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারন করেন। পরে জেলা ওলামা দলের আয়োজনে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জিয়াউর রহমানের বাঙালি জাতির আদর্শ এবং চেতনায় ভাস্বর এক মহামানব। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন শহীদ জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে থাকবে। যতদিন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী জনতা  জিয়াউর রহমানের জীবন থেকে সাহস এবং উদ্দীপনা খুঁজে নেবে।

পরে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্র প্রদান করেন। এর আগে তিনি শহরের ঘোপ জেলরোড এনএম খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোয়া ও খাদ্য বিতরণের অংশ নেন অনিন্দ্য অনিন্দ্য ইসলাম অমিত। 

এছাড়া, মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, বেলতলা, নওয়াপাড়া রোড, নিকুঞ্জির মোড় এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

এছাড়াও অনিন্দ্য ইসলাম অমিত শহরের পৌর উদ্যানের গেটে ৫ নম্বর ওয়ার্ড যুবদল, ছাত্রদলের কারবালা মোড়ে আরবপুর ইউনিয়ন বিএনপি,  নতুন খয়ের তলা মোড়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, পালবাড়ি ভাস্কর্য মোড়ে ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল,

পালবাড়ির ট্রাফিক মোড়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, পুরাতন কসবারায় পাড়ায় ৪ ওয়ার্ড বিএনপি, মুজিব সড়কের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, ওয়াই ডব্লিউ সি’র মাঠে ৫ নম্বর ওয়ার্ড যুবদল, রেলগেট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ৬ নম্বর ওয়ার্ড যুবদল,

রেলগেট তেতুল তলা এলাকায় ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, রেল বাজার এলাকায় ৬ নম্বর ওয়ার্ড যুবদল, পূর্ব বারান্দী মোল্লাপাড়া এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপি, আর এন রোড নতুন বাজার ২ নম্বর ওয়ার্ড বিএনপি, আর এন রোড বিএনপি যুবদল,  ছাত্রদল,

নাজির শংকুরপুর এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, উপশহর ট্রাক স্ট্যান্ড এলাকায় সদর উপজেলা ট্রাক শ্রমিক দল, কিসমত নওয়াপাড়া এলাকায় বিএনপি, যুবদল,

ছাত্রদলের আয়োজনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া দিন অনিন্দ্য ইসলামত অমিত যশোর মাগুরা-মহাসড়কের পাশে কিসমত নওয়াপাড়া এলাকায় বৃক্ষরোপণ করেন। 

দিন ব্যাপী কর্মসূচিতে উল্লেখযোগ্যদের মধ্যে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,

সদস্য অ্যাড. মো ইসহক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান,

  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,  সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা ফরহাদ আহম্মেদ, ইরমাক আব্বি আসাদ, গোলাম রসুল প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews