1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৩ জুলাই

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৩ জুলাই 

শহিদ জয়, যশোর অফিস :

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই ২০২৪ শনিবার। ক্লাবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রাক্তন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইসহককে চেয়ারম্যান

এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়ার আলম বাবু ও সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিমকে কমিশনার মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহসভাপতি নূর ইসলাম,সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান,

যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান।

উল্লেখ্য, এরআগে গত ৩০ নভেম্বর ভোটগ্রহনের দিন নির্ধারণ করে প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচনটি প্রথমে স্থগিত ও পরে বাতিল করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্নের পর পুণরায় নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে জানান,প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ক্লাবের ভোটার তালিকা হালনাগাদ করা হবে। হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের পূর্বেই আগামী ১৩ জুনের মধ্যে মাসিক চাঁদা হালনাগাদ করাসহ সকল বকেয়া (ঘরভাড়া বা অন্য কোনো বকেয়া যদি থাকে) পরিশোধের জন্য নেতৃদ্বয় ক্লাব সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews