1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইটের স্তূপের নিচে চাপা পড়ে স্বামী- স্ত্রীর মৃত্যু

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

ইটের স্তূপের নিচে চাপা পড়ে স্বামী- স্ত্রীর মৃত্যু

নরসিংদীর চরাঞ্চলে এক ব্যবসায়ীর স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর পুত্র কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।

এ বিষয়ে নিহতের ছেলে ইব্রাহিম মিয়া বলেন, ‘ভোরে নামাজ আদায় করছিলেন বাবা-মা।

টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তূপ করে রাখা ইট ঘরের ওপর ধসে পড়ে। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে তাদের ওপর ইট পড়ে তারা মারা যান। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন।

তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তূপ ভেঙে পড়ে তাদের মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে জানতে ইট রাখা ওই ব্যবসায়ী আব্বাস ফকিরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews