1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর নড়াইল সড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ নিহত আহত ৫

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

যশোর নড়াইল সড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ নিহত আহত ৫

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে নড়াইল সড়কে আলাদা দুটি সড়ক দুর্ঘটনা তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। ওই সড়কের তারাগঞ্জ ও ঝুমঝুমপুর বিজিবি ব্যাটেলিয়ান এর সামনে দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

যশোর সদরের তারাগঞ্জ বাজার এলাকায় রাঙ্গামাটি সাতক্ষীরা গামী গ্রীন সেন্ট মার্টিন এর একটি বাস (ঢাকা মেট্রো ব ১২-৩০১৪) উক্ত স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হয়ে উল্টে যায়। এতে করে বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন। নিহতরা হচ্ছেন পরিবহনের সুপারভাইজার তফিকূর রহমান(২৪)ও পরিবহন যাত্রী হাশেম আলী( ৪০)।

একই দিনে শহরতলীর ঝুমঝুমপুরে পথচারী প্রফুল্ল সাহা (৬০) নিহত হয়েছেন। তিনি শহরের নীলগঞ্জ মৃত সন্তোষ সাহা ছেলে। তিনি কাভার্ডভ্যানের চাপায় মারা যান।সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

পরিবহন দুর্ঘটনায় নিহতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী (৪০)। অপরজন ওই বাসের সুপারভাইজার। তিনি ঢাকার জুরাইন শ্যামপুর এলাকার নাসিরুদ্দিনের ছেলে তৌফিকুর রহমান (২৪)।

এছাড়া কম বেশি আহত হয়েছেন ৫ জন। তারা সবাই একই এলাকার বাসিন্দা। যাত্রীরা রাউজানের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে বাড়ির উদ্দেশে ফিরছিলেন।

ওই বাসের যাত্রী আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায়। আমরা ৪০ জন চট্টগ্রামের রাউজান থেকে রোববার সন্ধ্যায় সেন্টমার্টিন পরিবহনের একটি রিজার্ভ বাসে সাতক্ষীরার কালীগঞ্জে যাচ্ছিলাম। গোপালগঞ্জে আসার পর বাসের চালক ঘুমাতে যায়। এসময় তিনি বাসের হেলপারের কাছে গাড়ি চালাতে দেন। বৃষ্টির মধ্যে বাসের হেলপার বেপরোয়া গতিতে চালাচ্ছিল। সোমবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টার দিকে তারাগঞ্জ এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসটি উল্টে যায়। এসময় বাসের সুপারভাইজার ও একজন শ্রমিক নিহত হন। আহত আরও ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের খালাত ভাই মফিজুল ইসলাম বলেন, আমরা ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতাম। ৮ মাস পর বাস রিজার্ভ করে বাড়ি ফিরছিলাম। দুর্ঘটনায় খালাতো ভাই হাশেম আলী ও বাসের সুপারভাইজার নিহত হয়েছে।

এ বিষয়ে যশোর সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। রাস্তার ধারে একটি বড় রেইনট্রির গুঁড়ি ফেলা রয়েছে। এ কারণে রাস্তা সংকুচিত হয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বাস উল্টে দুইজন মারা গেছে বলে জানতে পেরেছি।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।এদিকে সকাল ৯টার দিকে যশোর শহরতলী ঝুমঝুমপুরে রাস্তা পারাপারের সময় প্রফুল্ল কুমার সাহা নামে আরেক ব্যক্তি কাভার্ডভ্যানের চাপায় মারা যান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews