1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিপুল ফারাজীর মোটরসাইকেল প্রতীকের পক্ষে ইউপি চেয়ারম্যানদের গণসংযোগ

  • রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

বিপুল ফারাজীর মোটরসাইকেল প্রতীকের পক্ষে ইউপি চেয়ারম্যানদের গণসংযোগ

স্টাফ রিপোর্টার:

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর মোটরসাইকেল প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যাপক প্রচারণায় নেমেছেন। দিনরাত তারা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। 

চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীকে বিজয়ী করতে প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার কর্মী সমর্থকরা।

ইউপি চেয়ারম্যান, শিক্ষক সমাজ, বিভিন্ন এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পৃথক পৃথকভাবে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচারণা  চালিয়ে যাচ্ছেন।

রোববার মোটরসাইকেল প্রতীকের পক্ষে দলবেঁধে মাঠে নামেন রায়পুর ইউপি চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপন, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার,বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান,ধলগ্রাম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,

জামদিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিববত, জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সরদার,

নারিকেলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল সরদার, দরাজহাট ইউনিয়নের মোহাম্মাদ আলী, ইলিয়াজ হোসেনসহ  নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজীর মটরসাইকেল প্রতীকের পক্ষে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।

এ সময় স্থানীয় এসব জনপ্রতিনিধিরা বলেন, ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর ইতিপূর্বের কর্মকান্ড বিশ্লেষণ করে বলা যায় তিনি  একজন সৎ ও জনদরদী নেতা। অনেক আগে থেকেই ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বাঘারপাড়াবাসীর সেবা করে চলেছেন।

করোনা কালীন সময়ে অসংখ্য মানুষকে খাদ্য সামগ্রী ও ওষুধ পত্র দিয়েছেন।শতাধিক গরিব মানুষকে নিজস্ব অর্থায়নে চিকিৎসা করিয়েছেন।

ইঞ্জিনিয়ার বিপুল ফরাজী বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার মানুষ সঠিকভাবে সেবা পাবেন বলে আমরা বিশ্বাস করি। তিনি বাঘারপাড়াবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। উপজেলাজুড়ে জোয়ার উঠেছে বিপুল ফারাজী ও তার মোটরসাইকেল প্রতীকের। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews