শহরের লাল দিঘির পুকুর থেকে বস্তা থেকে দুর্গন্ধময় ঘাস লতাপাতা থেকে ছড়িয়েছিল দুর্গন্ধ। তাতে করে শহরের চলাচলকারী মানুষের মধ্যে সৃষ্টি হয় কৌতুহল। লালদীঘির পুকুরের দুই পাড়ে জড়ো হয় শত শত মানুষ।
রোববার দুপুরে এমন ঘটনার সংবাদ শুনে হাজির হয় যশোর কোতোয়ালি থানার পুলিশ। দুর্গন্ধ ছড়ানো বস্তা উঠায়ে তাতে দেখা গেল বস্তাভর্তি বিভিন্ন ধরনের গাছের লতা পাতা,পানিতে পচে দুর্গন্ধ ছড়িয়েছে।
শুধু পথচারী নয় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাজুড়েই দূর্গন্ধের সৃষ্টি হয়। তারা ধারণা করেছিলওই বস্তায় কোরো মরদেহ রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী প্রত্যক্ষদর্শীদের উদ্দেশ্যে বলেন, খবর পেয়ে তারা লালদীঘির পাড়ে আসেন এরপর ওই বস্তা খুলে দেখা যায় তাতে লতাপাতা ও গরুর খাওয়ানো ঘাস রয়েছে যা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
তিনি বলেন, মূলত ওই ঘাষের বস্তাকেই লাশের বস্তা হিসেবে ধারনা করা হচ্ছিল। এছাড়া লালদীঘির পানিতে প্রচুর পরিমান আবর্জনা রয়েছে। তা পচে মুলত দূর্গন্ধের সৃষ্টি হয়েছে।
উদ্ধারকারী পুলিশ কর্মকর্তার বক্তব্য শুনে স্থানীয় ও পথচারী জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে আসে।





Leave a Reply