দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার ওসাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য এস হাশমী সাজুর বড় ফুফু সৈয়দা নাজ হাশমী হৃদরোগসহ বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে আজ রোববার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা
জেনারেল হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭)বছর।
তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার সকাল ৯ টায় মরহুমার নামাজের জানাজা রেলগেট নিজস্ব বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। পরে কারবালা গোরস্থানে তাকে দাফন করা হবে।






Leave a Reply