চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ চৌগাছায় ট্রাফিক পুলিশ ৫২টি মোটরসাইকেল জব্দ করেছে। শনিবার সকাল ৯থেকে বিকাল ৫টা পর্যন্ত যাদের মোটরসাইকেলের নিবন্ধন নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, হেলমেট পড়েনি বাজার সহ বিভিন্ন অলি গলিতে ৫২টি মোটরসাইকেল জব্দ করেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান। এসময় ট্রাফিক পুলিশের অন্যসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ।
Leave a Reply