র্যাব-৬ যশোরের সদস্যরা বেনাপোলে আলাদা অভিযানে প্রাায় সাড়ে ৫শ’ ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে। একটি অভিযানে গোয়ালঘর থেকে ফেনসিডিল উদ্ধার হয়েছে। অপর একটি অভিযানে খঁড়ের গাদার ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা গাঁজাসহ এক বৃদ্ধ মাদক কারবারীকে আটক করেছে।
র্যাব জানিয়েছে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে বেনাপোলের উত্তর বোরোপোতা গ্রামের আব্দুস সাত্তারের মাদক ব্যবসায়ী ছেলে রাজু আহমেদ সুমনকে (২৪) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার গোয়াল ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অন্য এক অভিযানে শনিবার বেলা ১১টার দিকে পুটখালীর দৌলতপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রহমাত মোল্লা (৩৫) নামে এক মাদক কারকারীকে আটক করা হয়। পরে তার দেখানো মতে বাড়ির ভেতর খড়ের গাঁদার ভেতর থেকে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, সদর উপজেলার হামিদপুর মোড় থেকে ৬শ গ্রাম গাঁজাসহ তাজেম মৃধা (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানাস্থ দিঘিরপাড় গ্রামের মৃত সাহেদ আলী মৃধার ছেলে।





Leave a Reply