1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৫টি নিয়ম মেনে চলি, চলুন সবুজ যশোর গড়ে তুলি’ পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন শুরু যনাস’র

  • রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

৫টি নিয়ম মেনে চলি, চলুন সবুজ যশোর গড়ে তুলি’ পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন শুরু যনাস’র 

শহিদ জয়, যশোর অফিস :

৫টি নিয়ম মেনে চলি, চলুন সবুজ যশোর গড়ে তুলি’। এই শ্লোগানে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন শুরু করেছে যশোর নাগরিক সংঘ (যনাস)। রোববার সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাস থেকে ক্যাম্পেইনটি শুরু হয়।

কলেজ প্রাঙ্গণে একটি ফল গাছের চারা রোপণের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনটির উদ্বোধন ঘোষণা করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদৌলাহ্ ও কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মদন কুমার সাহা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন যশোর নাগরিক সংঘের সমন্বয়ক আলী আজম টিটো, সদস্য আহাদ আলী মুন্না, সালমান হাসান রাজিব প্রমুখ।

যশোর নাগরিক সংঘ সূত্র জানায়, তাপপ্রবাহ থেকে বাঁচতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫টি নিয়ম মেনে চলার আহবান জানিয়ে কয়েক মাসব্যাপী এই ক্যাম্পেইন চলবে।

মেনে চলার জন্য আহবান জানানো ৫টি নিয়মের মধ্যে রয়েছেÑ এক বিন্দু পানি অপচয় না করা। পাথুরে চুন, আঠা, হোয়াইট সিমেন্ট ও জিঙ্ক অক্সাইড দিয়ে প্রতিটি বাড়ির ছাদ সাদা করা।

 প্রতিটি বাড়ির ছাদ ও বারান্দা গাছাপালা দিয়ে ছেয়ে ফেলা। ছাদ থেকে লতানো গাছ ঝুলিয়ে দেয়াল ঢেকে দেয়া।

 মরুভূমি হয়ে যাওয়া হাইওয়েগুলো আবার সবুজে ভরে ফেলা। যশোর বৃক্ষ ব্যাংকে গাছ জমা দেয়া ও সবুজ যশোর বৃক্ষ ব্যাংক থেকে রোপণের জন্য গাছের চারা নেয়া।

‘৫টি নিয়ম মেনে চলি, চলুন সবুজ যশোর গড়ে তুলি’পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন শুরু যনাস’র ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews