যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের ঘটনায় স্বামীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক স্বামী ইকরামুল হক তুহিন যশোর শহরের বকচর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় স্ত্রী নীলগঞ্জ সুপারী বাগান এলাকার লিমা খাতুন তার স্বামী তুহিন ও ননদ মিনু বেগমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৭ ডিসেম্বর ১৫ লাখ টাকা দেনমোহরে তুহিনের সাথে বিয়ে হয়। এরমধ্যে তুহিন তার ভরণ পোষন দেয়া বন্ধ করে দেয়।
যৌতুক দাবি করে তাকে মারপিট শুরু করে এবং খুন জখমের হুমকি দেয়। এক পর্যায় বাধ্য হয়ে লিমা তার পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা এনে দেয় তুহিনকে।
এরপর আরও দুই লাখ টাকা দাবি করে তুহিন। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে গত ২৫ মে বিকেলে ননদ মিনু বেগমের উস্কানিতে তুহিন কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে।
এসময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে আশপাশের লোকজন এসে লিমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে তিনি থানায় আশ্রয় নেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন বলেন, ঘটনার সত্যতা পেয়ে শনিবার মধ্য রাতে তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।





Leave a Reply