1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের শার্শায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

  • রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস : 

যশোরের শার্শার গোগা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও মারধরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদসহ ১৭ জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা হয়েছে। উপজেলার অগ্রভুলট গ্রামের মৃত পীর আলীর ছেলে গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাজান আলী মামলাটি করেছেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শার্শা থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।

আসামিরা হচ্ছে  শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, গোগা পূর্ব গ্রামের রহমত আলী, কালিয়ানী গ্রামের জসিম উদ্দীন, গোগা পূর্ব গ্রামের রায়হান কবির রানা, আমলাই গ্রামের শামছুজ্জামান বুলু, শরিফুল ইসলাম,

সেতাই গ্রামের কামরুল ইসলাম, হরিশচন্দ্রপুর গ্রামের জোবাইদুর রহমান শান্টু, অমিত হাসান, আব্দুল ওহাব, অগ্রভুলট গ্রামের ইদ্রিস আলী, গোগা পূর্ব গ্রামের জুলফিকার আলী, গোগা গ্রামের মিজানুর রহমান, কালিয়ানী গ্রামের জুলফিকার আলী ভুট্টা, গোগা পূর্ব গ্রামের মিজানুর রহমান, আমলাই গ্রামের ইমানুর রহমান ও  অগ্রভুলট গ্রামের শাহাজান আলী।

মামলায়  শাহাজান আলী উল্লেখ করেছেন, স্থানীয় বল ফিল্ডের পাশে গোগা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি অবস্থিত। উল্লিখিত আসামিরা কার্যালয়টি জবর দখলসহ ভাঙচুরের জন্য বেশ কিছুদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন।

গত ১৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলীয় কর্মী মোহাম্মদ আলী, সহিদুল, নবীছ উদ্দীন, মনির হোসেন, আব্দুল মজিদ ও বাবুল মেম্বার কার্যালয়ে বসে সাংগঠনিক আলাপ আলোচনা করছিলেন।

এ সময় আসামি আব্দুর রশিদের হুকুমে অন্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৯০ হাজার টাকা। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews