1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বসুন্দিয়ায় অগ্নিকাণ্ডে বসত বাড়ি পুড়ে ছাই ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় যশোর সদর উপজেলার বসুন্দিয়ার সিঙ্গিয়া আদর্শ কলেজের পার্শ্ববর্তী গাইদগাছি গ্রামের বিশ্বনাথ দাসের ঘরে আগুন লেগে আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সরেজমিনে দেখা যায় বিশ্বনাথ দাসের টিনশেডের দুই কক্ষের ঘরেটিতে বিদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ সময় বিশ্ব নাথ দাসের পরিবারের কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না। আগুন দৃশ্যমান হওয়ার পর প্রতিবেশীরা পানি দিয়ে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে ৭ টা ২০ মিনিটে আগুন নিভাতে সক্ষম হয়। এরই মধ্যে ঘরে থাকা নগদ টাকা, ফ্রিজ, স্টিল আলমারি, টিভিসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে আসা উপস্থিত প্রতিবেশীরা জানান আগুন নেভানোর ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

ভুক্তভোগী বিশ্বনাথ দাস ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। এখবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনার পাশাপাশি তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে এত বড় ক্ষতি কাটিয়ে ওঠা সত্যিই দুঃসাধ্য ব্যাপার। তিনি তাদের পাশে থাকার এবং সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews