1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ইজিবাইক চালক মফিজুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে আটক

  • শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

যশোরে ইজিবাইক চালক মফিজুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে আটক

শহিদ জয়,যশোর অফিস :

যশোরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ইকতিয়ার বিশ্বাসকে সাতক্ষীরা শহর থেকে আটক করেছে র‌্যাব-৬। আটক ইকতিয়ার বিশ্বাস (৪৩) যশোর শহরতলীর হামিদপুর গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে।

যশোর র‌্যাব-৬  ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইজিবাইক চালক হত্যা মফিজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ইকতিয়ার গোপনে সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

এমন সংবাদ র‌্যাব-৬, যশোর ক্যাম্পে কাছে পৌঁছালে যশোর র‌্যাব ক্যাম্পের একটি দল সেখানে গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে শহরের সদর হাসপাতাল এলাকা থেকে ইকতিয়ার বিশ্বাসকে আটক করে।

যশোর র‌্যাব- ক্যাম্পের সূত্র থেকে আরও বলা হয়েছে,২০১১ সালের ২২ জুন রাতে যশোর শহরতলীর হামিদপুরের ইজিবাইক চালক মফিজুর রহমান তার হেলপার নয়নকে নিয়ে মনিহার মোড় থেকে বাড়ির পথে ফিরছিলেন।

পথিমধ্যে হেলপার নয়নকে ইজিবাইক দিয়ে বাড়িতে চলে যেতে বলে এবং তিনি ময়লাখানার সামনে নেমে যায়। নয়নকে ভিকটিম মফিজুর সেসময় জানায়, ইকতিয়ারের নিকট সে ভাড়ার টাকা পাবে এবং সেই টাকা নেওয়ার জন্য ইকতিয়ার মোবাইল ফোনের মাধ্যমে তাকে ময়লাখানার সামনে ডেকেছে।

এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায় না। ২৪ জুন সকালে হামিদপুর ময়লাখানার পাশের একটি পুকুর থেকে মফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই আইনশৃংখলা বাহিনী হত্যার ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি ইকতিয়ার ও অপর একজন আসামিকে আটক করে। আসামিরা আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

তাদের জবানবন্দিতে উঠে আসে তাদের আরো তিন সহযোগীদের নাম। মুলত পাওনা টাকাকে কেন্দ্র করে শ্বাসরোধ করে হত্যা করা হয় মফিজুরকে। পরে তার লাশ ফেলে দেয়া হয় হামিদপুর ময়লাখানার পেছনের একটি পুকুরে।

 বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে এই হত্যায় আসামীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় চলতি মাসে গত ২০ মে ৫ আসামিকেই মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। এ সময় তিনজন আসামী আদালতে হাজির থাকলেও ইকতিয়ার ও অপর একজন আসামি পলাতক থাকে।

বিজ্ঞ আদালত কর্তৃক সাজা প্রদান পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে, র‌্যাব-৬, যশোর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আটকের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন।

আটক আসামি ইখতিয়ারের বিরুদ্ধে ১ টি ডাকাতি মামলা ও ১ টি অন্যান্য ধারায় মামলা বিচারাধীন রয়েছে।আটক আসামী ইকতিয়ারকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews