1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েলের পিতা মারা গেছেন

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েলের পিতা মারা গেছেন

শহিদ জয়, যশোর অফিস :

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েলের পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম টুকু মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পুলিশ লাইন কদমতলা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। এর আগে গত ১৫ মে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পরলে তাকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম গোপালগঞ্জের মানিকদাহ গ্রামে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল ওয়াহেদ শেখ । তিনি দুই ভাই এক বোনের ছোট। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত ১৪০০ মাইল হেঁটে ‘বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রায়’অংশ নেন এই বীর মুক্তিযোদ্ধা।

ওই পদযাত্রার মধ্যে দিয়ে ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায়, বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি দেওয়া, পাকিস্তানি সেনাদের গণহত্যা ও হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরেন। এরপর দেশে ফিরে অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

১৯৭১ সালের ১৪ অক্টোবর বনগ্রাম থেকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে পৌঁছে দলটি। সেখানে ঐতিহাসিক পলাশীর প্রান্তরের মাটি ছুঁয়ে স্বাধীনতার জন্য শপথ নেন দলের সদস্যরা। ওই দলের ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম টুকু।বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলামের বাদ মাগরিব নামাজের জানাযা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews