যশোর সদরের দেয়াড়ার দত্তপাড়া ডিশ বাবুর পার্কের সামনে থেকে গাঁজা বেচাকেনার সময় শরিফুল ইসলাম মিন্টু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত এসকেন্দার আলীর ছেলে।
এ ঘটনায় কোতয়ালি থানায় গভীর রাতে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত গাঁজা বিক্রেতাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানার পুলিশ গত ২২ মে রাতে গোপন সূত্রে খবর পেয়ে পার্কের সামনে থেকে গাঁজা বিক্রেতার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।

Leave a Reply