1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ দিন পর আমদানি রপ্তানি শুরু

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ দিন পর আমদানি রপ্তানি শুরু

যশোর অফিস :

বাংলাদেশের যশোরের শার্শা উপজেলা নির্বাচন ও ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং বৌদ্ধপূর্নিমা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে যশোর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। টানা পাঁচ দিন ছুটির পর ফের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান।

বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন মিলন জানান,ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, বাংলাদেশে যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও বৌদ্ধপূর্নিমা উপলক্ষে টানা পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের ভেতরে সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল।

আজ বৃহস্পতিবার সকালে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এতে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও চালকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

তবে বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সীমিত আকারে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে ইমিগ্রেশন ইনচার্জ আযহারুল ইসলাম নিশ্চিত করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews