1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS)-এর অধীনে পিএফজি (পিস ফ্যাসেলিটিজ গ্রুপ) গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে

  • বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

কেশবপুরে  মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS)-এর অধীনে পিএফজি (পিস ফ্যাসেলিটিজ গ্রুপ) গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কেশবপুরে শান্তি ও স্থিতিশীলতার জন্য সম্প্রতি সমাজের মানুষের মাঝে সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেশবপুরে শান্তি ও স্থিতিশীলতার জন্য মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS)-এর অধীনে পিএফজি (পিস ফ্যাসেলিটিজ গ্রুপ) গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মে) সকালে কেশবপুর মাইকেল মধুসূদন সড়কের পরিত্রাণ কার্যালয়ে “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ’ এরই লক্ষ্যে  কেশবপুর উপজেলার সদর ইউনিয়ন এর চেয়ারম্যান আলাউদ্দিন আলা (যুগ্ন সম্পাদক বিএনপি) সভাপতিত্বে এবং কেশবপুর সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সাধারণ সম্পাদক কবি ও নাট্যকার মুনছুর আজাদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,

দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস,এম রাজু জবেদ। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চেয়ারম্যান আলাউদ্দিন আলা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ভালুকঘর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব গোস্বামী (পুরোহিত), ন্যাশনাল প্রেস সোসাইটি,

গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলার সভাপতি শামীম আখতার মুকুল, বেসরকারি সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, প্রেসক্লাব কেশবপুরের সহ-সভাপতি পরেশ দেবনাথ, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ,

বিএনপির কবরী বেগম, পরিত্রানের প্রোগ্রাম ম্যানেজার উজ্জল কুমার দাস, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার বসু, হাবিবুর রহমান খান মুকুলসহ পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি,

ধর্মিয় নেতা, শিক্ষক এবং সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সকলের সম্মতিক্রমে পিএফজি কোঅর্ডিনেটর নির্বাচিত হন সাংস্কৃতিক কর্মী মোঃ মুনছুর আলি, সহসমন্বয়কারি আইডিআল কলেজর প্রভাষক এস এম রোকনুজ্জামান এবং পিস এম্বাসেডর নির্বাচিত হন আওয়ামিলিগের গৌতম রায়,

বিএনপির আলাউদ্দিন আলা, সুপ্রভাত কুমার বসু এবং নারি প্রতিনিধি সুফিয়া পারভীন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা পিএফজি-এর কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশ করেন ও শপথ গ্রহণ করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে কেশবপুর উপজেলার সকল জনগনকে সাথে নিয়ে আগামিতে কাজ করার অঙ্গিকার গ্রহণ করা হয়।

অনুষ্ঠান শেষে নাজমা আপার স্বামী ফিরোজ বিশ্বাসের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

অন্যদিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার এমপি আনোয়ারুল আজিম আনার এর মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews