1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আ’লীগ নেতা শাহারুল গংয়ের বিরুদ্ধে কানাডা প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

  • বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

যশোরে আ’লীগ নেতা শাহারুল গংয়ের বিরুদ্ধে কানাডা প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ 

যশোর অফিস :

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে কানাডা প্রবাসীর ৩৫ শতক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা  ১২টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রবাসী এবি জাকারিয়া মোহাম্মদ।

 তিনি দাবি করেন দখল চেষ্টাকারীরা ইতিমধ্যে তার ২০ কোটি টাকা মূল্যের জমির প্রাচীর ভেঙ্গে বালি ফেলেছে। এখন তারা বাড়ি উচ্ছেদসহ হত্যার হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে এবি জাকারিয়া আরো জানান, তারা বাবা ১৯৬৪ সালে মৃত আব্দুল জব্বার গাজী থেকে ৩৫ শতক জমি (২৫৯ দাগে) ক্রয় করেন। সেই থেকে ওই জমির খাজনা, নামপত্তনসহ সব রেকর্ড তাদের নামে।

 ওই জমিতে সোনালি ব্যাংক থেকে ঋণ নিয়ে একতলা বাড়ী নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে তিনি কানাডায় ও পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছেন। যে কারণ বাড়িটি ভাড়া দেয়া। সেখানে একটি প্রি-ক্যাডেট স্কুল পরিচালিত হয়।

  ২০২২ সালের শেষের দিকে জনৈক বখতিয়ার ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ভূয়া দলিল তৈরি করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে একতরফা রায় নেয়। বিষয়টি জানার পর হাইকোর্টে রায়ের বিরুদ্ধে রীট পিটিশন করলে রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি হয়। 

একইসাথে স্পেশাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে পুনরায় দেখার জন্য আদেশ দেয়। এ অবস্থায় বখতিয়ার ও শাহারুল গং জোর করে বাড়ীর সীমানা ভেঙ্গে মাটি ভরাট ফেলে । এ ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান,বখতিয়ার ও শাহরুলের সাথে স্থানীয় আব্দার হোসেন, শেখ শামছুর রহমান, আবু মুসা মধু ও জাহিদুল ইসলাম ডালিম এ দখল চেষ্টার সাথে জড়িত। 

এখন তারা একতলা বাড়িটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় নিরাপত্তার পাশাপাশি জমির দখল অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে এবি জাকারিয়া মোহাম্মদের সাথে তার ছোটভাই গণমাধ্যমকর্মী শিবলী নোমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews