যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের সীমান্তবর্তি শার্শা থানার বাগ আঁচড়া গ্রামের আবুল কালামের ছেলে তৌহিদুর রহমান ও যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া আমতলার
মৃত ইউনুচ মিয়ার মেয়ে ও মৃত খাইরুল ইসলামের স্ত্রী হালিমা বেগম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২১ মে মঙ্গলবার কোতয়ালি থানায় আলাদা মাদক আইনে মামলা হয়েছে।
যশোর ডিবি পুলিশ যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে যাত্রীবাহী বাস তল্লাশি একটি ব্যাগের মধ্যে থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা মঙ্গলবার ২১ মে দুপুর সাড়ে ১২ টায়
শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার হালিমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে একটি ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় দেড়শ’ গ্রাম গাঁজাসহ হালিমা বেগমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দু’জনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply