ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ইউপি পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।বাজেট পেশ করেন,ইউপি সচিব মোঃ শামিমুজ্জামান শেখ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাওলানা মোঃ মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন,সাংবাদিক এম রুহুল আমীন,ইউপি সদস্য মনিরুল ইসলাম মালি,পলাশ দাস,
আলাউদ্দীন মালি, প্রতিরাম হালদার,ফিরোজা বেগম,শিক্ষক আফজাল হোসেন,শান্ত কুমার মিত্র প্রমুখ। এবাবের অর্থ বছরের জন্য মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৭ লক্ষ ১৭হাজার ২শত টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৭৩ লক্ষ ৩৬ হাজার টাকা।

Leave a Reply