বাঘারপাড়ায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে মাইগ্রেন্টস” (প্রত্যাশা-২) বাঘারপাড়া উপজেলার সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক জেলা সমন্বয়কারী আলমাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়ার উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
প্রধান অতিথি হোসনে আরা তান্নী তার বক্তব্য বলেন বলেন সরকার ও এনজিও মিলে নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করলে সহজে উত্তরণের পথ পাওয়া যায়। ব্র্যাক প্রত্যাশা-২ প্রকল্প থেকে বাঘারপাড়া উপজেলায় যে সহযোগিতা করবে এবং তাদের যে উপকরণ নির্বাচন করা হবে যাতে তাঁরা সাবলম্বী হয়।এজন্য এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক,গন্যমাণ্য ব্যক্তি সকলের পরামর্শ নিতে হবে। স্বচ্ছতার সাথে উপকারভোগী নির্বাচন করতে হবে যাতে কোন অভিযোগ না আসে।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম কার্যক্রম ও (প্রত্যাশা-২) প্রকল্প সম্পর্কিত মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যশোরের এম আর এস সি কোঅর্ডিনেটর মুন্নাজা মাহিন। সঞ্চালনা করেন সাইকোসোসাল কাউন্সিলর ইউনুস আলী,যশোর।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামান্না ফেরদৌসী ,সহকারী কমিশনার ভূমি, উপজেলা কৃষি অফিসার তরুন কুমার, শাহরিয়ার হাসান এডি ডেমো অফিস যশোর, সালমা খাতুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,এসআই আওয়াল , তৌহিদুর রহমান,ম্যানেজার সোনালী ব্যাংক,সৈয়দ আজিজ ইন্সটাক্টর টিটিসি যশোর, তোফাজ্জল হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবীর, চেয়ারম্যান বাবলু সাহা প্রমুখ।

Leave a Reply