একের পর এক গ্রাহক হয়রানীসহ নানা কৌশলে অর্থ উপার্জনে ব্যস্ত ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। গ্রাহক হয়রানী ও নতুন কৌশলে বিদ্যুতের সেবা নিতে চড়া মুল্যে হিসাব নিকাশের একটি ছক আকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন গ্রাহক সৃষ্টি হতে তাকে মোটা অংকের অর্থ গুনতে হবে এমন কৌশলে ওয়েষ্ট জোন এখন শীর্ষে অবস্থান করছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগে জানাগেছে,যশোর অঞ্চলে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড যে সব কর্মকর্তা দায়িত্ব পালন করছেন তারা বিলাস বহুল জীবন যাপন করছেন। গ্রাহকের উপর তাদের নতুন নতুন কৌশল খড়গ চাপিয়ে বীরদর্পে এগিয়ে যাওয়া তাদের এখন মূল টাার্গেটে পরিনত হয়েছে। সম্প্রতি চলতি মাসের ১০ মে হতে নতুন একটি সিস্টেম চালু করেছে যশোর ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর কর্মকর্তারা।
তা হলো প্রিপেইড সিস্টেম চালু। এই সিষ্টেমে কোম্পানী লাভবান আর লোকসানে পড়বে নতুন গ্রাহকগন। সূত্রগুলো বলেছেন, বাংলাদেশের ৮টি মিটার কোম্পানীর সাথে বিদ্যুৎ বিভাগের চুক্তি হয়েছে। তা হচ্ছে নতুন একজন গ্রাহক বাইরে থেকে মিটার ক্রয় করতে পারবে। তবে একজন নতুন গ্রাহক সৃষ্টির ক্ষেত্রে তাকে সংযোগ নিতে হলে বিদ্যুৎ বিভাগে ৬ হাজার টাকা জমা দিতে হবে এবং মিটার ক্রয় করে জমা দিতে হবে।
তবে নতুন সংযোগের সাথে একজন নতুন গ্রাহককে গুনতে হবে ১২ হাজার টাকা। সেক্ষেত্রে পল্লী বিদ্যুৎ এর আওতায় নতুন গ্রাহকের ক্ষেত্রে খচর হয় ৪ হাজার টাকা। তবে ওয়েষ্ট জোনে খরচ বিদ্যুতের তার বাদে ১২ হাজার টাকা। বিদ্যুৎ বিভাগে বর্তমানে দ্বৈতনীতি পরিলক্ষিত হওয়ায় নতুন গ্রাহকদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রতিক্রিয়া।
এখানেই শেষ নয়। ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর একজন গ্রাহকের পোষ্ট পেইড মিটার নষ্ট হলে পরিবর্তনের জন্য গুনতে হবে অতিরিক্ত ৭ হাজার টাকা যা কয়েক সপ্তাহ পূর্বে পরিবর্তন খচর নির্ধারণ ছিল ২ হাজার টাকা।
ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর যশোর অঞ্চলের দায়িত্বরত কর্মকর্তাদের খামখেয়ালীপনা নতুন গ্রাহক সৃষ্টিতে চরম প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। তাছাড়া, নতুন ও পুরাতন গ্রাহকের ক্ষেত্রে চরম বৈষম্য আচারণ করছেন কর্মরত কর্মকর্তারা। অপর একটি সূত্র বলেছেন,যশোর ওয়েষ্ট জোর পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর শহরের ও চাঁচড়ার অফিসে অর্থের অপচয় করে বিশাল গেট নির্মাণ করা হয়েছে।
গ্রাহকের উপর খড়গ চাপিয়ে অর্থ উপার্জনের নতুন কৌশলকে বিভিন্ন পেশার মানুষ দেখছেন বিভিন্ন দৃষ্টি ভঙ্গিতে। এ ব্যাপারে যশোর অঞ্চলের ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর কর্মকর্তাদের নাম্বারে গ্রাহকের সাথে বৈষম্য আচারণসহ গ্রাহক হয়রানীর ব্যাপারে জানতে চেয়ে ফোন করলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply