যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে আলম মন্ডল নামে এক রিকসা চালককে পিটিয়ে ও রগকেটে হত্যার ঘটনায় চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেনের ছেলে রক্সিকে আটক করেছে পুলিশ।এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে। এছাড়া এলাকাবাসীও রক্সির সম্পৃক্ততার বিষয়টি জানিয়েছেন বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে, আরও কয়েকজনকেও পুলিশ হেফাজতে নিয়েছে । তবে, রক্সির আটকের বিষয়টি স্বীকার করলেও অন্যদের আটকের বিষয়টি স্বীকার করেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তদন্ত ওসি শেখ মনিরুজ্জামান।
এর আগে নিহত আলম মন্ডলের স্ত্রী মোছাঃ রেকসোনা বেগম ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন
মেহেদী হাসান রুনু, মানিক,সুমন হোসেন, শাহাবুদ্দিন, সেলিম হোসেন, আজাদ, মাহবুব হাসান রানু, রকি, বাদল, মাহমুদুর হাসান মামুন, জাকির হোসেন দারা, ইকরাম হোসেন,স্বাদ, মোফাজ্জেল হোসেন, আলম হোসেন, শিমুল, সুমন হোসেন, আমিরুল ইসলাম, রানা, তবিবর রহমান তবি, বাক্কার, রাসেল ও রফিক উদ্দীন।
Leave a Reply