নিজস্ব প্রতিবেদক : যশোরে আইডিয়া ফ্রাইডে মিল এর ৫০তম সপ্তাহ পূর্তিতে পোলাও, মাংসের ও ডিমের মতো ভালো খাবারের তৃপ্তি মিটিয়েছে শহরের সাড়ে তিনশ’ অসহায় মানুষ। শুক্রবার জুমার নামাজের পর শহরের খড়কি এলাকার আইডিয়া সমাজকল্যাণ সংস্থায় চেয়ার টেবিলে বসিয়ে দরিদ্র,অসহায় মানুষকে পোলাও মাংস খাওয়ানো হয়েছে। আইডিয়ার স্বেচ্ছাসেবীরা নিজেদের রান্না করা খাবার প্লেটে করে তাদের খাওয়ায়। শুধু যশোরে নয় দেশের বিভিন্ন জেলায় ২ হাজার অসহায় মানুষকে একই দিনে পোলাও,মাংস খাওয়ানো হয়েছে।
শহরের রেলগেট এলাকার বৃদ্ধা বুলবুলি বেগম (৬০) এই সংস্থা থেকে তাকে পোলাও মাংস খাওয়ানো হয়েছে। তিনি বলেন এই সংস্থা ডাকলে ভালো-মন্দ খাতি পারি। এখাবার তিনি শুধু একা খাননি। খাওয়ার পর এ খাবার তিনি স্বামীর জন্য নিয়ে গেছেন। নিউজ দৈনিক স্পন্দন।।।
খড়কি রেললাইন এলাকার আমেনা বেগম নামে এক অসহায় মহিলা বলেন, অনেক দিন পর মন ও পেট ভরে ভালো খাবার খেয়েছি।

আইডিয়া ফ্রাইডে মিলের কো-অর্ডিনেটর ও আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি শাহরিয়ার ইয়াসমিন মীম জানান, আইডিয়ার সাপ্তাহিক একটি প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিল। এখানে প্রতি শুক্রবার জুম’আ’র নামাযের পরে শিক্ষার্থীরা নিজেদের রান্না করা পোলাও-মাংস অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে পরিবেশন করে। সেই সাথে গ্রামে গ্রামে অসহায় দরিদ্র মানুষের মাঝে প্যাকেটে করে খাবার বিতরণ করা হয়েছে।৫০ সপ্তাহ ধরে এটি চলে আসছে। বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রæপ (উইনি) আইডিয়ার ভার্চুয়াল আরেকটি প¬াটফর্মের নির্বাহী প্রধান মল্লিকা আফরোজ জানান, ‘আইডিয়া ফ্রাইডে মিলের ৫০তম সপ্তাহ উপলক্ষে উইনি প্লাটফর্মও এগিয়ে এসেছে। যশোর ছাড়াও আরও বিভিন্ন জেলায় এই ফ্রাইডে মিল কর্মসূচি পালিত হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকা, খুলনা, কুষ্টিয়া, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও খাগড়াছড়িসহ আরও কয়েকটি জেলার দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও যশোর মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, ভালো কাজে সমৃদ্ধি আসে। এমনই ভাল কাজ আইডিয়া ফ্রাইডে মিল। ৫০ সপ্তাহ আগে মাত্র এক হাজার টাকা দিয়ে শিক্ষার্থীদের বলেছিলাম সপ্তাহে পবিত্র জুম্মার এই একদিন কিছু মানুষের কাছে ভালো খাবার আমরা দিতে পারি। এভাবেই শুরু করা হয় আইডিয়া ফ্রাইডে মিল। এরপর সুহৃদ, বন্ধু, পরিজন এর সাথে যুক্ত হয়েছেন এবং এর বহর বেড়েই চলেছে। এবার ৫০তম সপ্তাহে তাই বড় আকারে করা হলো এই আয়োজন। আইডিয়া ফ্রাইডে মিল যেন না থামে সেটাই আমাদের ইচ্ছা।


Leave a Reply