1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিতর্কিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে আবারও আদালতে মামলা তদন্ত ডিবিতে

  • রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

যশোরে বিতর্কিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে আবারও আদালতে মামলা তদন্ত ডিবিতে

যশোর অফিস :

যশোরে বিতর্কিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে আবারও আদালতে মামলা হয়েছে। নিজের ফেসবুক আইডিতে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান, পোস্ট করে আবার তা প্রিন্ট দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে ফাতেমা আনোয়ারের ভাই শামীম আল মামুন এই মামলাটি করেছেন।

গতকাল রোববার মামলাটি গ্রহণ করে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া।

অভিযুক্ত আনোয়ারুল কবীর ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত এরশাদ আলী মন্ডলের ছেলে। তিনি যশোর শহরের খড়কীর শাহ আব্দুল করীম সড়কে এবং ঢাকার মিরপুর শেওড়াপাড়া পীরেরবাগ এলাকায় বসবাস করেন।

বাদী শামীম আল মামুন মামলায় জানিয়েছেন, বাদীর বোন ফাতেমা আনোয়ার যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। আসামি আনোয়রুল কবীর তার নিজের ফেসবুক আইডিতে ফাতেমা আনোয়ারকে নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান লিখে পোস্ট করেছেন।

শুধু তাই নয় পোস্ট করা লেখাগুলো প্রিন্ট দিয়ে সাধারণ মানুষের কাছে বিলি করছে। গত ১৭ মে সন্ধ্যা ৭টার দিকে যশোর সরকারী সিটি কলেজের সামনে ওইগুলো বিলি করতে দেখে তাকে নিষেধ করা হয়। কিন্তু কোন কথাই না শুনে বিলি করতে থাকলে তার কাছে জানতে চাওয়া হয় কেন ওইগুলো করা হচ্ছে।

এসময় আনোয়ারুল কবীর বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারপিট করে। এরপরে বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হজত্যার হুমকি দিয়ে চলে যায়। এতে বাদীর বোনসহ পরিবারের লোকজনদের মানসম্মানের হানী হয়েছে।

ফলে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।উল্লেখ্য বিতর্কিত আনোয়ারূল কবীরের বিরুদ্ধে এই সকল ঘটনায় ইতিপূর্বে আরো কয়েকটি মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews