
যশোরের গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ২৫০০ পিস Tapentadol Tablet, ০১ বোতল ভারতীয় মদ (বড়), ০৮ বোতল ভারতীয় মদ(ছোট), ৪০ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের মদ(ছোট) ১০ (দশ) টি মোবাইল ফোন, ০২ টি ইন্ডিয়ান পাসপোর্ট এবং নগদ ৯,৬০০ ইন্ডিয়ান রূপি এবং ৩০০ টাকা উদ্ধার সহ গ্রেফতার-০২।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন, এএসআই(নিঃ) মোঃ শফিউল ইসলাম, এএসআই (নিঃ) রঞ্জন কুমার বসু ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬:৫০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন আশ্রম রোডস্থ রামকৃষ্ণ মিশন নিকটস্থ ভাই ভাই মেটাল এন্ড ওয়েল্ডিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার উপর হতে ভারতীয় নাগরিক আসামী ১। জয়দ্বীপ সরকার(৩২), পিতা-মৃত জীবন কুমার সরকার, মাতা-কবিতা সরকার, সাং-চন্দ্রপুর, থানা-দত্তপুকুর, জেলা-উত্তর চব্বিশ পরগনা, কলকাতা ভারত, ২। অমিয় কীর্ত্তনীয়(৩৩), পিতা-অমর কীর্ত্তনীয়, মাতা-স্মৃতি রানী কীত্তন, সাং-দেবগড়, পোষ্ট-বনগাও, থানা-বনগাও, জেলা-উত্তর চব্বিশ পরগনা, কলকাতা ভারতদ্বয় কে ০১ বোতল

ভারতীয় মদ (বড়), ০৮ বোতল ভারতীয় মদ(ছোট), ৪০ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের মদ(ছোট) ১০(দশ) টি মোবাইল ফোন, ০২ টি ইন্ডিয়ান পাসপোর্ট্ এবং নগদ ৯,৬০০ ইন্ডিয়ান রূপি এবং ৩০০ টাকা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৫,১০,০০০/= টাকা।
এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
Leave a Reply