যশোর শহরের বকচর এলাকার বিআরটিএ অফিসের সামনে থেকে গত ৯ এপ্রিল মোটরসাইকেল চুরির ঘটনার থানায় মামলা হয়েছে ।গত এক মাস ৮দিন আগে মোটরসাইকেলটি চুরি হয়। যশোরের বাঘারপাড়া উপজেলার আন্দুল বাড়িয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে রিফাত হোসেনের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
তিনি মামলায় উল্লেখ করেছেন, তার মামা রিপন হোসেন মাগুরার শালিখা উপজেরার শরুশুনা গ্রামের বাসিন্দা। তার ড্রাইভিং লাইসেন্সের জন্য মামাকে সাথে নিয়ে বাজাজ কোম্পানির পালসার ব্যান্ডের মোটরসাইকেল (মাগুরা-ল-১১-৯০৮৮) নিয়ে গত ৯ এপ্রিল যশোর শহরের বিআরটিএ অফিসে আসেন।
বেলা ১২টার দিকে অফিসের নিচে মোটরসাইকেল রেখে বিআরটিএ অফিসের ভেতরে যান। কিছু সময় পর এসে দেখেন মোটরসাইকেলটি নেই। থানা পুলিশ ঘটনার এক মাস ৮দিন পর গত বুধবার মামলাটি রেকর্ড করেন।

Leave a Reply