ভালো চাকরির প্রলোভন দিয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৪লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে থানায় মামলা হয়েছে।গত বৃহস্পতিবার শহরের ষষ্টিতলা সিডফল টাওয়ার এলাকার মৃত রাশেদ আলীর ছেলে আব্দুর রশিদ মামলাটি করেছে। মামলায় আসামী করা হয়েছে , মাগুরার সদর উপজেলার জয়পুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে মালোয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন,তারস্ত্রী জান্নাতুল ফেরদৌস,মাগুরা জেলার সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের রতনের মেয়ে রুপালী ,যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহাগ হোসেন ওরফে হৃদয় ও বাঘারপাড়া উপজেলার বড়খুদরা গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল।
মামলায় বলা হয়েছে অভিযুক্ত আলমগীর হোসেন বাদির শালিকার ছেলে। জান্নাতুল ফেরদৌস আলমগীরের স্ত্রী। অন্যান্য আসামীরা তাদের সহযোগী। আলমগীর হোসেন মালয়েশিয়াতে থাকে। বিদেশ থাকাকালে আলমগীর হোসেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে ফোন করে বাদির ছেলে এ,এস.এম রেজোয়ান (৩১) কে বিদেশ থাইল্যান্ডে ৫শ’ ডলার বাংলা টাকায় ৬০ হাজার টাকা বেতনে চাকুরী দেওয়ার কথা বলে। আলমগীর হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাদির নিকটতম আত্মীয় হওয়ার বাদি সরলমনে আসামীদের কথায় রাজি হয়ে ছেলেকে বিদেশ পাঠাতে প্রস্তুতি নেয়।
তাই নগদ ৭ লাখ টাকা লাগবে বলে বাদিকে জানায়। এর পর বাদি তাদের উপর বিশ^াস স্থাপন করে গত ২০ জানুয়ারী প্রথমে ৫০ হাজার টাকা পরবর্তীতে পর্যায়ক্রমে নগদ ও ব্যাংকের চেক এর মাধ্যমে সর্বমোট ৪লাখ টাকা প্রদান করে। টাকা প্রদান করার পর বাদির ছেলেকে ঢাকা বিমান বন্দরে নিয়ে ভ্রমনের ভূয়া ভিসা ও জাল বিমানের টিকিট প্রদান করে। পরবর্তীতে বাদি আলমগীর হোসেনের সাথে মোবাইলের মাধ্যমে টাকা ফেরত চাইলে সে তার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে। বাদি ছেলেকে বিদেশ পাঠাবে না বলে টাকা ফেরত চাই। এর পর পর্যায়ক্রমে টাকা ফেরত চাইলে বাদিকে উক্ত আসামীরা প্রাণ নাশের হুমকী দেয়।

Leave a Reply