1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আগামীকাল ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

চলতি মাসের এমন সময়ই মাঠে গড়ানোর কথা ছিলো ব্রাজিল-আর্জেন্টিনার ’সুপার ক্লাসিকো’। ফিফাও ম্যাচটি আয়োজনের সব বন্দোবস্ত করে রেখেছিল। কিন্তু দুই দলের সমন্বিত আহবানে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় বহুল আলোচিত ম্যাচটি।

তবে জমজমাট ‘সুপার ক্লাসিকো’ মাঠে না গড়ালেও বসে নেই ব্রাজিল ও আর্জেন্টিনা। ভিন্ন ভিন্ন ম্যাচে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে ল্যাটিন আমেরিকার দুই প্রতিবেশি দল। আগামীকাল ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার অপেক্ষায় স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ে সহজেই পার করে মূল পর্বে স্কালোনির দল। ৩৩ ম্যাচ ও দু’বছরেরও বেশি সময় ধরে অপরাজিত আলবিসিলেস্তারা। বিশ্বকাপের আগে দলের তরুণ ফুটবলারদের পরখ করে নেয়ার সুযোগ রয়েছে কোচ লিওনেল স্কালোনির।

কাতার বিশ্বকাপ শুরুর আগে শেষবারের মতো আন্তর্জাতিক সূচিতে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জাতীয় ফুটবল দলগুলো। এখন পর্যন্ত হন্ডুরাসের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ২০১৩ সালে ৩-১ ও ২০১৬ সালে ১-০ গোলে জিতেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রায় ছয় বছর পর আবার বিশ্ব ফুটবলের তলানির দিকের দলটির মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এই ম্যাচের আগে সরাসরি একাদশ ঘোষণা করেননি আর্জেন্টাইন কোচ। তবে কোন পজিশনে কে খেলতে পারেন সে বিষয়ে প্রচ্ছন্ন ধারণা দিয়েছেন স্কালোনি।

উত্তর আমেরিকার দেশটির বিপক্ষে দারুণ এক কীর্তি ছোয়ার হাতছানি দিচ্ছে মেসিদের। জুনে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারানোর পর আর্জেন্টিনার বর্তমানে টানা অপরাজিত ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টি। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮০ নম্বরে থাকা হন্ডুরাসকে হারাতে পারলে নিজেদের টানা সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ড গড়বে লিওনেল স্কালোনির দল।

এর আগে ১৯৯১-৯৩ সালে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল আলফিও বাসিলের অধীনে থাকা আর্জেন্টিনা। শুধু নিজেদেরই ছাড়িয়ে যাওয়া নয়, আর্জেন্টিনার সামনে হাতছানি আছে সর্বকালের সেরার রেকর্ডে কাছাকাছি চলে যাওয়ারও।

হন্ডুরাসের পর জ্যামাইকার বিপক্ষেও যদি হার এড়ানো যায়, টানা ৩৫ ম্যাচ অপরাজিত নিয়ে সর্বকালের রেকর্ডে যৌথভাবে দুইয়ে উঠে যাবে আকাশী-নীলরা।  ১৯৯৩-৯৬ সময়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার আগের কীর্তিটি গড়েছিল ব্রাজিল।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি ও হোয়াকিন কোররেয়া।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews