যোহরের আযান হয়ে গেছে। ঘড়ির কাটায় ঠিক দুপুর ১ বেজে ২৩ মিনিট। যশোর সদরের ফতেপুর ইউনিয়নের ভূমি অফিসে কর্মরত সহকারী ভূমি কর্মকর্তা হাসনা হেনা তার কক্ষের টেবিলে কাজ করছেন। টেবিলের বাম পাশে বহিরাগত অপু নামে এক যুবক তার নিজস্ব ল্যাপটপে বসে সরকারি রেজিষ্টার হাতে নিয়ে ওই অঞ্চলের আগত জমির মালিকদের জমির খাঁজনা পরিশোধ করছেন তার ল্যাবটপের মাধ্যমে।
সহকারী ভূমি কর্মকতা হাসনা হেনা তার সরকারি ল্যাপটপে আগত জমির মালিকের নামজারি নথিপত্র দাখিলের কাগজপত্র যাচাই বাছাই করছেন। গত বুধবার দুপুর ১ বেজে ২৯ মিনিটের সময় একজন যুবক তার জমির নামজারির কপি নিয়ে সহকারী ভূমি কর্মকর্তার কাছে দিলে তিনি হাতে নিয়ে তাকে জানান অফিসের কর্মচারী মোশারফ হোসেনের সাথে কথা বলে তার কাছে কপি দেন বলে ফেরত দেন।
যুবক কিছুক্ষন পর তার পিছনের পকেট থেকে ম্যানিব্যাগ থেকে ১শ’ টাকার দু’টি নোট বের করে হাত বাড়িয়ে দিলে সহকারি ভূমি কর্মকর্তা দ্রুত টাকা নিয়ে তার বোরকার পকেটে ঢুকালেন। তখন প্রতিবেদক টেবিলের সামনে জন সাধারনের জন্য রাখা চেয়ারে বসে সহকারী ভূমি কর্মকর্তার কর্মকান্ড প্রত্যক্ষ করলেন।
শুধু সহকারি ভূমি কর্মকর্তা ছাড়াও তার বাম পাশে একই টেবিলের উত্তর পাশে বহিরাগত উদ্যোক্তা নামধারী অপু নামে যুবক ওই অঞ্চলের জমির মালিকেরা খাজনা দিতে আসলে তাদের কাছ থেকে সরকারি খাজনার চেয়ে নূন্যতম ৪শ’ থেকে তার অধিক টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতিবেদক চেয়ারে বসে থাকা অবস্থায় ষাটোর্ধ্ব বয়সের এক ব্যক্তি ও তার সাথে থাকা এক নারী জমির বিগত বছরের খাজনা পরিশোধের কপি ও পর্চা নিয়ে বহিরাগত অপুর কাছে দিলে সে ওই মৌজার রেজিষ্টার হাতে নিয়ে তার ল্যাপটপের মাধ্যমে জমির মালিকের খাজনার পরিমান নিজে দেখে তাকে জানান ৪শ’ ৩০ টাকা দিতে হবে।
অপুর কথা মতো উক্ত ব্যক্তি উক্ত টাকা দেওয়ার পর অপু খাজনা পরিশোধের একটি কপি কম্পিটারের মাধ্যমে বের করে দেন। উক্ত ব্যক্তি অপুকে উক্ত কপিতে সীল স্বাক্ষরের কথা বললে অপু বলেন কিছু করতে হবে না। এরপর পর উক্ত ব্যক্তির আরেকটি জমির ব্যাপারে উক্ত বহিরাগত যুবক প্রথমে ৮৩০ টাকা দাবি করেন। পরে ৮৫০ টাকা দাবি করলে উক্ত ব্যক্তি ১ হাজার টাকা নোট দিলে অপু টাকা নিয়ে নিজের পকেটে রেখে দেন।
এভাবে সহকারী ভূমি কর্মকর্তা হাসনা হেনার কক্ষে একই টেবিলের উত্তর পাশে ল্যাপটপ নিয়ে থাকা যুবক ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রতিদিন প্রায় অর্ধলাখ টাকা উপার্জনের টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রতিবেদক বসে থাকা অবস্থায় সহকারি ভূমি কর্মকর্তা তাকে দেখে কি কাজে আসার কারণ জানতে চাইলে প্রতিবেদক নিজে সাংবাদিক পরিচয় দিয়ে তার সাথে কথা বলার ব্যাপারে বললে তিনি প্রতিবেদকের সাথে ভূমি অফিসের সামনে গিয়ে যান।
সেখানে যাওয়ার পর কি কথা জিজ্ঞাসাবাদ করলে প্রতিবেদক প্রথমে জানতে চান তার কক্ষে ল্যাপটপ নিয়ে সরকারি রেজিষ্ট্রার নিয়ে কাজকর্মে নিয়োজিত ব্যক্তিটি সরকারি কোন কর্মকর্তা ও কর্মচারী কিনা। উত্তরে তিনি জানান,সে বহিরাগত ব্যক্তি উদ্যোক্তা। যশোর সদরে যেগুলো ভূমি অফিস রয়েছে প্রত্যেকটিতে উদ্যোক্তা হিসেবে একজন করে ব্যক্তি রয়েছেন। তাকে এখন থেকে বের করে দেওয়া হবে বলে প্রতিবেদককে বলেন।
এরপর প্রতিবেদক এই ভূমি অফিসে সরকারিভাবে বরাদ্ধকৃত কয়টি ল্যাপটপ জানতে চাইলে তিনি জানান দু’টি। একটিতে তিনি কাজ করছেন আরেকটি কোথায় জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান,বাড়িতে নিয়ে গেছেন। তিনি বাড়িতে সরকারি ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করেন বলে জানান। তাছাড়া, বিগত ২০১৮ সালে ফতেপুর ইউনিয়ন ভূ’মি অফিস প্রতিষ্ঠার পূর্বে অফিসটি পাশে ছিল। নতুন সরকারি জায়গায় ভূমি অফিসের ভবন নির্মানের পূর্বে উক্ত স্থানে মেহেগুনী গাছ কর্তন হয়েছে।
তার কোন নিলাম হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান,তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন গাছ নিজে কেটে নিয়ে গেছেন। গাছের ব্যাপারে তিনি ওই টুকু ছাড়া আর কিছু বলতে পারবেন না। স্থানীয় সূত্রগুলো বলেছেন, অত্র অফিসে কর্মরত সহকারী ভূমি কর্মকর্তা হাসনা হেনা বিগত ৬/৭ বছর যাবত এখানে যোগদান করার পর প্রতিদিন বিভিন্ন পন্থায় হাজার হাজার টাকা পকেটস্থ করে বাড়ি ফিরছেন। টাকা না দিলে তিনি বিভিন্ন নিয়ম কানুন সৃষ্টি করে থাকেন। হাসনা হেনার হাত থেকে রক্ষার জন্য ফতেপুর ইউনিয়নের অধীনে বিভিন্ন মৌজার ও গ্রামের বাসিন্দারা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply