1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য যশোরে এলজিইডি’র কর্মশালা

  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য যশোরে এলজিইডি’র কর্মশালা

শহিদ জয়,যশোর অফিস :

ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস (এনটিডিবি) সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর জেলার সকল দরদাতাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ মে) শহরেরর একটি অভিজাত হোটেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালা আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ^াস।

যশোর এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহনুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি সদর দপ্তরের ফোকাল পয়েন্ট গোলাম ইয়াজদানী, এলজিইডির প্রকৌশলী শরিফুল ইসলাম, বিশ^জিৎ কুন্ডু প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, সরকারি ক্রয় ব্যবস্থাপনাকে শক্তিশালী করার অংশ হিসেবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি ইজিপি সিস্টেমে ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস (এনটিডিবি) মডিউল অন্তর্ভুক্ত করেছে। যা দরপত্রে অংশগ্রহণকারী দরদাতাদের পূর্ববর্তী অভিজ্ঞতা এবং চুক্তি বাস্তবায়নের সাথে সম্পর্কিত সনদপত্রের পুনরাবৃত্তিমূলক যাচাই এড়ানোসহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দরদাতাগণের পূর্ববর্তী অভিজ্ঞতার সনদসমূহ ইস্যুকারী কর্তৃপক্ষ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা এবং যাচাই করা হলে, সেগুলি ই-জিপি সিস্টেমে অনলাইনে অন্তর্ভুক্ত করা হবে যাতে ঠিকাদারদের সারা দেশে বিভিন্ন সংস্থার কাছে বারবার অভিজ্ঞতার রেকর্ড জমা দিতে না হয়।

বক্তারা আরো বলেন, ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস (এনটিডিবি) হবে একজন দরপত্রদাতার কাজের অভিজ্ঞতা, বর্তমান-চলমান প্রতিশ্রুতি, টার্নওভার, জনশক্তি, সরঞ্জাম, পুরস্কার-প্রশংসাপত্র-অনুমোদন, মামলার ইতিহাস, এবং ডিবারমেন্ট ইতিহাস ইত্যাদির তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস, যা দরপত্র মূল্যায়ন তথা দরপত্র প্রক্রিয়াকরণকে গতিশীল এবং সময়বান্ধব করবে।

উক্ত কর্মশালায় দরদাতাদের প্রোফাইলের প্রাথমিক ডেটা এন্ট্রি সম্পূর্ণ করার প্রক্রিয়া এবং ন্যাশনাল টেন্ডারার্স ডেটাবেস (এনটিডিবি) এর উদেশ্য, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews