1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে হত্যা মামলায পাঁচজনকে পুলিশ রিমান্ডে

  • বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

যশোরে হত্যা মামলায পাঁচজনকে পুলিশ রিমান্ডে

যশোর অফিস :

যশোরে দু’টি হত্যা মামলায় চিহ্নিত তিন সন্ত্রাসীসহ ৫জনকে জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে । গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এরিমান্ড মঞ্জুর করেন। 

অভিযুক্ত রিমান্ডের আসামিরা হলো, শহরের চোরমারা দিঘির পাড় এলাকার ফারুক পকেটমারের ছেলে কুদরত আলী, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে দেলোয়ার হোসেন দেলু,চাঁচড়া রায়পাড়ার জিয়াদ আলীর ছেলে শফিকুল ইসলাম বাবু ওরফে পলিথিন বাবু, সদর উপজেলার সানতলার লালনের ছেলে অনিক ও পরিতোষ দাসের ছেলে নযন দাস।

আদালত সূত্রে জানা যায় আধিপত্য বিস্তারে বিরোধকে কেন্দ্র করে গত ৮ মার্চ রাতে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি রাজার নেতৃত্বে খুন হন আরেক সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান আলী। এই ঘটনায় নিহতের মা চিহ্নিত মাদক কারবারি রেখা খাতুন বাদী হয়ে পিচ্চি রাজাসহ ১০জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের নামে কোতোয়ালি থানায় মামলা করেন।

আদালতে আত্মসমর্পণ করা এই মামলার আসামি কুদরত আলী, দেলোয়ার হোসেন দেলু ও বাবুসহ ৬জনের ৫দিন করে রিমা-ের আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন। গত বুধবার শুনানী শেষে বিচারক তাদের প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

অপরদিকে সদরের শানতলায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে  চয়ন দাস নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় নিহত চয়নের পিতা নয়ন দাস বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা আটক আসামি অনিক ও নয়ন দাসকে ৭দিনের রিমা-ের আবেদন করেন আদালতে। গতকাল শুনানী শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।   

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews