1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে কলেজ ছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যু দন্ড

  • বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

যশোরে কলেজ ছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যু দন্ড

যশোর অফিস :

যশোরের অভয়নগরে কলেজ ছাত্র নুরুজ্জামান বাবু হত্যা মামলায়, দোষী সাব্যস্ত করে আব্দুর রাজ্জাক পাটোয়ারী নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে আসামির বিরুদ্ধে।

বুধবার (১৫ মে) খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো.মতিয়ার রহমান এ রায়ের আদেশ ঘোষণা করেন। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো.মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশের আম বাগানে ডেকে কোমলপানীয়তে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর অচেতন করে।

অচেতন অবস্থায় গামছা দিয়ে তার চোখ বেঁধে তাকে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাওড়ের পাশে নিয়ে নাইলনের রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার মরদেহ বাওড়ের কচুরীপনার নিচে লুকিয়ে রাখে।

ঘটনার পরেরদিন ২ জুন কলেজছাত্র বাবুর মোবাইল থেকে তার বাবার মোবাইলে কল করে অজ্ঞাত পরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।এ ঘটনায় নিহতের বাবা ২ জুন অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। সেই সূত্রধরে পুলিশ আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে আটক করে।

আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক ৪ জুন বাবুর মরদেহ বাওড়ের কচুরীপনা থেকে উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামানের বাবা মো ইমরান গাজী বাদী হয়ে ৪ জুন অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো.মতিয়ার রহমান আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews