1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগাড়ায় সাংবাদিক সমিতির মিলনমেলা ও মতবিনিময় সভা

  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় সাংবাদিক সমিতির মিলনমেলা ও মতবিনিময় সভা

মাহমুদুল হক চৌধুরী,চট্রগ্রাম লোহাগাড়া প্রতিনিধি :

আমি রাজনীতি করিনা! ব্যবসায়ী পরিবারের সন্তান হিসাবে লোহাগাড়ার সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকতে দৃঢ় প্রতিজ্ঞা শিল্পোদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমার। লোহাগাড়ার আপামর জনসাধারণের পাশে ছিলাম, আছি, থাকতে চাই! আমি লোহাগাড়ার যে কোন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ।এলাকার উন্নয়নে,বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে অনেক ভাল লাগে।

এলাকার অসহায় মানুষের পাশে থাকবো। তিনি আরও বলেন, লোহাগাড়ার সকল সাংবাদিকদের যেকোনো কাজে আমাকে পাশে পাবেন। আমি সাংবাদিকদের সাথে থাকতে চাই। এদেশের স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। সাংবাদিকরা এদেশের উন্নয়নে কাজ করে থাকেন।

সমাজের সমস্যা,সম্ভাবনা, উন্নয়ন চিত্রগুলো তুলে ধরে থাকেন । লোহাগাড়ার দুর্নীতি,অনিয়ম গুলো বুকে সাহস নিয়ে পত্রিকায়, অনলাইনে তুলে ধরবেন। আপনারাই পারেন সমাজকে সুন্দর রাখতে এবং সমাজের অন্যায় অনিয়মগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরতে।

লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে ১২মে সকাল সাড়ে ১১টার দিকে চুনতি হোটেল মিডওয়ে ইন হল রুমে লোহাগাড়া, সাতকানিয়া, লামা,চকরিয়া, চন্দনাইশ,পেকুয়া,নাইক্ষ্যংছড়ির কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও সাংবাদিকদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া সাংবাদিক সমিতির উপদেষ্ঠা,ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান,নুরুল ইসলাম হাসপাতালের চেয়ারম্যান, সাদ গ্রুপের ডিএমডি,লোহাগাড়ার সাহসী কন্যা শিল্পোদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমা এসব কথা বলেন।

লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি মাওলানা আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি রায়হান সিকদার ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি এডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী, এডভোকেট তাহমিনা আকতার চৌধুরী, পীরে কামেল হযরত আলহাজ্ব মাওলানা গোলাম রসুল কমরী,চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এমএম আহমদ মনির, লোহাগাড়া দোকান কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিছবাহ উদ্দিন রাজিব।

সভায় বক্তব্যে রাখেন সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ ইলিয়াছ, সাংবাদিক কাইছার হামিদ।

এছাড়াও মতবিনিময় সভায় পেকুয়ার গিয়াস উদ্দিন, দোহাজারি প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু, লামা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান, চকরিয়া প্রেসক্লাব সভাপতি জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি আবদুল মজিদ,চকরিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মিছবাউল হক, নাইক্ষনছড়ি,র আবদুর রশিদ,চন্দনাইস সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি কামরুদ্দিন,

সাধারন সম্পাদক খালেদ রায়হান,লোহাগাড়া সাংবাদিক সমিতির যুগ্ন সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদি,অর্থ সম্পাদক শাহজাদা মিনহাজ, দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব, কার্যনির্বাহী সদস্য তাহমিদ আলম কাউছার, তওহিদুল ইসলাম কায়রুসহ জনপ্রতিনিধি,শিক্ষকবৃন্দ এবং লোহাগাড়া,সাতকানিয়া, লামা, চককিয়া,পেকুয়া, নাইক্ষ্যং ছড়ির কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে মধ্যহ্নভোজের আয়োজন করা হয় এবং শিল্পোদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমার পক্ষ থেকে সকল সাংবাদিকদের জন্য বিশেষ উপহার প্রদান করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews