1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে কলেজ ছাত্র নূর হোসেন হত্যা মামলার আসামি পচা খুলনার ডুমুরিয়া থেকে আটক

  • সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরে কলেজ ছাত্র নূর হোসেন হত্যা মামলার আসামি পচা খুলনার ডুমুরিয়া থেকে আটক

যশোর অফিস :

ফুটবল খেলাকে কেন্দ্র করে যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ ছাত্র নুর হোসেন হত্যায় জড়িত প্রধান আসামী পচা’কে খুলনা ডুমুরিয়া থেকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে যশোর পিবিআই ।

গত ১১ ই মে রাতে শহরের শংকরপুর এলাকায় ফুটবল খেলা কে কেন্দ্র করে কলেজ ছাত্র একই এলাকার নজরুল ইসলামের ছেলে নূর হোসেনকে (১৯) দুর্বৃত্তরা ছুরিকাঘাতে করে হত্যা করে। ধৃত মূল আসামি সাইদুল পচা (২২) একই এলাকার মিলন এর ছেলে।

পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন,এর নেতৃত্ত্বে এসআই স্নেহাশীষ দাশ, এসআই ডি এম নুর জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ যশোর জেলার দল সোমবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

এ সময় গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়,গত ১০ মে শংকরপুর গ্রামস্থ স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র তার সাথে জড়িত অন্যান্য আসামিদের সাথে মধ্যে ঝগড়া বিবাদ হয়।

পরবর্তীতে গত ১১ মে রাতে ওই বিবাদকে কেন্দ্র করে নুর হোসেনকে শংকরপুর এলাকার কালামের দোকানের সামনে একা পেয়ে আসামী পচাসহ অন্যান্য আসামীরা ধারালো চাকু দ্বারা কুপিয়ে জখম করে। আহত অবস্থায় প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হলে যাওয়ার পথে সে মারা যায়।

আটক আসামিকে জিজ্ঞাসাবাদে হত্যা কাজে ব্যবহার করা বার্মিজ চাকু শংকরপুর এলাকায় আসামির খালার বাসা থেকে উদ্ধার করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews