1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

মেসকাত হত্যার ভাড়াটে কিলার একাধিক হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী ড্রাইভার শাহীন গ্রেফতার, হত্যাকাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার

  • সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

মেসকাত হত্যার ভাড়াটে কিলার একাধিক হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী ড্রাইভার শাহীন গ্রেফতার, হত্যাকাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার

যশোর অফিস :

যশোর জেলার মনিরামপুর উপজেলার মেসকাত হত্যার ভাড়াটে কিলার একাধিক হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী ড্রাইভার শাহীন গ্রেফতার, হত্যাকাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার গত ইং ০২ মে ২০২৪ তারিখ সকাল সাড়ে ০৬.টায় মনিরামপুর থানা পুলিশ সংবাদ পেয়ে মনিরামপুর থানার জোঁকার মাঠে ধান ক্ষেত থেকে ১ জন অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে।

এই সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহযোগীতায় লাশের পরিচয় সনাক্ত করেন। জানা যায়, তার নাম : মেসকাত (৪১), পিতা- নিজাম প্রামানিক, সাং-শ্রীপুর, থানা- ভাঙ্গুরা, জেলা-পাবনা। ঘটনা সংক্রান্তে নিহতের ভাই এরশাদ আলম বাদী হয়ে মনিরামপুর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন ( মনিরামপুর থানার মামলা নং-০৪ তাং-০৩/০৫/২০২৪খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকশ টিম গোপন তথ্যের ভিত্তিতে ইতোপূর্বে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধারসহ একজন নারী ভাড়াটে কিলারসহ ২ জনকে গ্রেফতার করেন। সে সময় একমাত্র হত্যাকারী ভাড়াটে কিলার শাহীন পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে কিলার শাহীনকে যশোর শহরের শংকরপুর এলাকা হতে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে হত্যাকাজে ব্যবহৃত চাকু ও ঘুমের ঔষধ উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কিলার শাহীনের বিরুদ্ধে মোড়লীর সোহেল হত্যা ও রাজগঞ্জের রাসেল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ২ লক্ষ টাকার চুক্তিতে মেসকাতের পরকীয়া প্রেমিক নাজমা বেগমের পরিকল্পনায় রিক্তার মাধ্যমে ২ লক্ষ টাকা চুক্তি করে কিলার শাহীন মেসকাতকে হত্যা করে।

আসামী মোঃ শাহিন হোসেন (৪৪), পিতা-নুর মোহাম্মদ, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-ঝাউডাঙ্গা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা এ/পি- সাং- শংকরপুর জমাদ্দারপাড়া বাবুল এর বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর।উদ্ধারকৃত আলামত হলো হত্যাকাজে ব্যবহৃত বার্মিজ চাকু, ঘুমের ঔষধ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews