1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

একীভূত হতে সোনালী-বিডিবিএলের সমঝোতা স্মারক সই

  • সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

একীভূত হতে সোনালী-বিডিবিএলের সমঝোতা স্মারক সই

একীভূতকরণের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।রোববার (১২ মে) ব্যাংক দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

এ বছরের এপ্রিলে সোনালীর ব্যাংকের সঙ্গে একীভূত হতে বিডিবিএলের পরিচালনা পর্ষদের অনুমোদনের পর এই উদ্যোগ নেওয়া হলো।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক-সিইও আফজাল করিম এবং বিডিবিএলের চেয়ারম্যান শামীমা নার্গিস ও ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ‘চুক্তি সইয়ের আগে চুক্তিটি ভালোভাবে যাচাই-বাছাই করার জন্য সময় নেওয়া হয়েছে। কোনো প্রভাব ছাড়াই আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করে তাকে জানিয়েছি যে আমরা বিডিবিএলের সঙ্গে একীভূত হতে চাই।’

উল্লেখ্য, গত ডিসেম্বর পর্যন্ত সোনালী ব্যাংকের ঋণ ছিল ৯৩ হাজার ৯৬ কোটি টাকা। বাংলাদেরশ ব্যাংকের তথ্য অনুসারে, সোনালীর বিতরণ করা ঋণের মধ্যে ১৩ হাজার ১৫০ কোটি টাকা ঝুঁকিতে; যা মোট বিতরণ করা ঋণের ১৪ দশমিক ১ শতাংশ।

এ ছাড়া বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত বিডিবিএল ব্যাংকটিও খেলাপি ঋণে জর্জরিত। বর্তমানে বিডিবিএলের খেলাপি দাঁড়িয়েছে ৯৮২ কোটি টাকা; যা বিতরণ করা ঋণের ৪২ দশমিক ৪৬ শতাংশ।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews