1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের চিহ্নিত মাদক কারবারী রেখাসহ নয়জন আটক, মাদক উদ্ধার

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোরে চিহ্নিত মাদক কারবারি রেখাসহ নয়জনকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।
২১ সেপ্টেম্বর সকালে কোতোয়ালি থানা পুলিশ শহরের ষষ্ঠীতলা বুনোপাড়ার মাদক পট্টি নামে খ্যাত চিহ্নিত মাদক কারবারি রেখার বাড়িতে অভিযান চালায়। এসময় ১০৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। রেখা ওই এলাকার মৃত হাফিজুর রহমান মরার সাবেক স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে একইদিন বিকেল ৫টার দিকে সদর উপজেলার ছোট গোপালপুর গ্রামের বাড়ি থেকে মাহবুব হোসেনকে ৪০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ আটক করা হয়। মাহবুব ওই গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে।
পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ সদর উপজেলার পাইকদিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ওই গ্রামের বারেক বিশ্বাসের ছেলে সুজন মিয়াকে ১১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ইছালী ক্যাম্পের পুলিশ গতকাল ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে হাশিমপুর বাজারে জাহিদ হোসেনের থাই গøাসের দোকানের সামনে থেকে দুইশ’ গ্রাম গাঁজাসহ ইউসুফ আলী বিশ্বাসকে আটক করে। ইউসুফ আলী হাশিমপুর গ্রামের মৃত গোলাম নবী বিশ্বাসের ছেলে।
২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ শহরের শংকরপুর জমাদ্দারপাড়া গফুরের মোড় থেকে রুবেল হোসেন ও অন্তরকে ২৫ পিস ইয়াবাসহ আটক করে। আটক রুবেল জমাদ্দারপাড়া এনায়েতের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে এবং অন্তর একই এলাকার আব্দুল কাদেরের ছেলে।
থানা পুলিশ ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শহরের আশ্রম রোডের পিতা-মাতা আয়রন স্টোরের সামনে থেকে ১১০ গ্রাম গাঁজাসহ বাবলু হোসেনকে আটক করে। বাবলু হোসেন মুরগি ফার্ম এলাকার জসিম উদ্দিনের ছেলে।
একইদিন দুপুরে শহরের পুরাতন কসবা এলাকার থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ নাহিদ হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। নাহিদ ওই এলাকার পশু ডাক্তার হাবিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া মৃত তমু শেখ ওরফে আব্দুল গফুরের ছেলে।
একইদিন দুপুরে থানা পুলিশ শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি থেকে দুইশ’ গ্রাম গাঁজাসহ মুন্না গাজী নামে এক মাদক কারবারিকে আটক করেছে। মুন্না গাজী রেলগেট পশ্চিমপাড়ার রহমান আলী গাজীর ছেলে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews