বেকার সমস্যার সমাধান ও দক্ষজনবল তৈরীর লক্ষ্য নিয়ে আজ থেকে যশোর মুসলিম এইড ইন্সটিটিউটে শুরু হয়েছে ৩ মাস ব্যাপী ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন ভিত্তিক কম্পিউটার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ । নেদারল্যান্ড সরকারের অর্থয়নে বাইটস প্রজেক্টের আওতায় দেশব্যাপী চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গত জানুয়ারি থেকে যশোর মুসলিম এইড ইন্সটিটিউটে শুরু হয়েছে এই ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম।
ইতিমধ্যে প্রথম ব্যাচের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শেষ হয়েছে। তারই অংশ হিসেবে আজ রোববার মুসলিম এইড ইন্সটিটিউটের অডিটোরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন এমএআইটি যশোরের জব প্লেসমেন্ট অফিসার সাংবাদিক নূর ইসলাম।
ওরিয়েন্টেশন কর্মশালায় অন্যান্যের মধ্যে প্রকৌশলী আসিফ উল্লাহ চৌধুরী, প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, একাউন্টস অফিসার নাজমুল হোসেন, এ্যাডমিন অফিসার এয়াহিয়া খালেদ, প্রশিক্ষক শেখ আব্দুর রউফ ও সাবরিনা আফাজ মুনিয়া বক্তৃতা করেন।বক্তারা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট সিটিজেন গঠনে এই প্রশিক্ষণ কার্যক্রমকে খুবই সমেয়াপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেন।
Leave a Reply