1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আগামী মার্চের মধ্যে পি কে হালদারকে ফেরত দেবে ভারত

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

জালিয়াতি করে বাংলাদেশ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে পলাতক অবস্থায় ভারতে গ্রেফতার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পি কে হালদারকে মার্চের মধ্যে ফেরত দেবে দেশটি।

বন্দি বিনিময় চুক্তির আওতায় পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হবে। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট—ইডি আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

এদিন দুপুরে ৪২ দিন পর পশ্চিমবঙ্গের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে সিবিআই স্পেশাল কোর্টে পি কে হালদার ও পাঁচ সহযোগীকে তোলা হয়। উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে সিবিআই স্পেশাল কোর্ট-৪ এর বিচারক বিদ্যুৎ কুমার রায় ৫৬ দিন পর আগামী ১৭ নভেম্বর অভিযুক্তদের ফের আদালতে হাজির করার নির্দেশ দেন।

এর আগে চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোক নগরের একটি বাড়ি থেকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে। তাদেরকে কয়েক দফা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

পিকে হালদারসহ পাঁচ পুরুষ অভিযুক্তকে রাখা হয়েছে প্রেসিডেন্সি কারাগারে। আর একমাত্র নারী অভিযুক্তকে রাখা হয়েছে আলিপুর কেন্দ্রীয় কারাগারে। আগামী ১৭ নভেম্বর ফের আদালতে তোলা পর্যন্ত তারা কারাগারেই থাকবেন। তবে প্রয়োজনে ইডির কর্মকর্তারা কারাগারে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

সূত্র : ঢাকা টাইমস অনলাইন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews