1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট যশোরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

  • রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট যশোরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

শহিদ জয়,যশোর অফিস :

প্রতি বছর ১২ মে সমগ্র বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলর জন্ম হয়েছিল। মহিয়সী এই নারীর সম্মানে নার্সরা দিবসটি গুরুত্বের সাথে পালিন করে থাকে।  

এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশেও সরকারি-বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলো দিবসটি পালন করছে।

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেছে যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট।

১২ মে ২০২৪ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে নার্সিং শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এতে অংশ নেন যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো: ফজলুল হক, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম, অন্যান্য শিক্ষক, সিনিয়র স্টাফ নার্স, কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।

র‌্যালিটি ৫শ’ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে আবারো ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির আলোচনা করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে নার্স সঙ্কট রয়েছে। এই সঙ্কট কাটিয়ে উঠতে নার্সিং ইনস্টিটিউটগুলোতে আসন সংখ্যা বৃদ্ধির প্রয়োজন। 

নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মো: ইমদাদুল হক,

আদ্-দ্বীন উইমেন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ ডা. মো: মশিউর রহমান ও সহযোগী অধ্যাপক ডা. মীর মুয়ীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নার্সিং ইন্সট্রাক্টর তাবাস্সুম রহমান ও প্রভাষক সোহেলী মমতাজ।

আয়োজনের ১ম পর্বে আলোচনা সভার সাথে ছিল ১ম বর্ষের ছাত্রীদের ক্যাপ প্রদান, ২য় ও ৩য় বর্ষের ছাত্রীদের বেল্ট প্রদান, শপথ গ্রহণ, নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটেংঙ্গেল এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা এবং ২য় পর্বে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে একক এবং দলীয় সংগীত, নাটিকা, আবৃত্তি, একক অভিনয়সহ নানা পারফরমেন্স করেন ছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নার্সিং ছাত্রী ফারজানা ইয়াসমিন ইতি ও সুরাইয়া আক্তার ইভা। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষিকা, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও সকল বর্ষের ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews