1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গুচ্ছের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

গুচ্ছের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শহিদ জয়, যশোর অফিস :

সুষ্ঠু পরিবেশে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে এ, বি ও সি ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে এ ভর্তি পরীক্ষা শেষ হলো।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে,

কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। পূর্বের ন্যায় দ্রুততম সময়ের মধ্যেই ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপরই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ বিভিন্ন দুর্দশা লাঘবে চতুর্থবারের মতো জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১ থেকে ১২ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৯০ শতাংশের কাছাকাছি।

গত ২৭ এপ্রিল ‘এ’ ও ৩ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে দুইটি ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে। ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগ থেকে ৫০ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

সেই হিসেবে ‘এ’ ইউনিটে পাসের হার হলো ৩৩ দশমিক ৯৮ শতাংশ। ‘বি’ ইউনিটভুক্ত মানবিক বিভাগ থেকে ৩১ হাজার ৮১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। সে হিসেবে পাসে হার হলো ৩৬ দশমিক ৩৩ শতাংশ।

দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ভর্তির জন্য ১২ হাজার ৪০২টি, ‘বি’ ইউনিটে ভর্তির জন্য ৪ হাজার ৫১৫টি এবং ‘সি’ ইউনিটে ভর্তির জন্য ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে।

উল্লেখ্য, জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews