1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তন্ময় কুন্ডু থেকে তপু হোসেন পরিচয়ে বিয়ে যশোরে বিয়ে নিয়ে প্রতারণা এক ব্যক্তির বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

  • শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

তন্ময় কুন্ডু থেকে তপু হোসেন পরিচয়ে বিয়ে
যশোরে বিয়ে নিয়ে প্রতারণা এক ব্যক্তির বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

যশোর অফিস :

তার নাম তন্ময় কুন্ডু। কিন্তু তপু হোসেন নাম ধারণ করে নারায়ণগঞ্জ জেলার একটি মেয়েকে বিয়ে করে তার সাথে প্রতারণায় নেমেছেন তন্ময় কুন্ডু। তাকে বিয়ে করে এখন স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না তিনি। ওই নারী ও তন্ময় পরস্পরের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন।

যশোর শহরের হুশতলা এলাকার বাসিন্দা মৃন্ময় কুন্ডু নারায়ণগঞ্জের একটি মুসলিম মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ান। ২০২২ সালের প্রথম দিকে মৃন্ময় কুন্ডু ধর্মান্তরিত হয়ে তপু হোসেন নাম ধারণ করে ওই মেয়েটিকে বিয়ে করেন এবং নারায়ণগঞ্জে একসাথে বসবাস করতে থাকেন। এক পর্যায়ে মেয়েটি সন্তানসম্ভবা হয়ে পড়লে মৃন্ময়ের চাপে বাধ্য হয়ে সন্তানটি নষ্ট করে ফেলেন তিনি।

এরপর হঠাৎ করেই উধাও হয়ে যান মৃন্ময়। স্বামীর খোঁজে যশোরে এসে মেয়েটি জানতে পারেন, হুশতলায় প্রতিবেশি একটি হিন্দু মেয়েকে বিয়ে করে দিব্যি সংসার পেতে বসেছেন মৃন্ময় কুন্ডু।বিয়ের কাবিননামা ও তাদের ঘনিষ্ট মুহুর্তের অসংখ্য ছবি নিয়ে মেয়েটি গত ১৫ এপ্রিল মৃন্ময়দের হুশতলার বাড়িতে গেলেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। মৃন্ময় এখন ধর্মান্তরিত হওয়ার কথা,এমনকি বিয়ের কথাও অস্বীকার করছে।

১৬ এপ্রিল মেয়েটি যশোর কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেন। বিষয়টির সুরাহা করতে যশোরে আরও অনেকের কাছে শরণাপন্ন হয়েছেন তিনি। কিন্তু কোন সমাধান পাননি। উল্টো মুন্ময় তাকে নানারকম হুমকি দিতে শুরু করেন। শেষ পর্যন্ত কোন বিচার বা সুষ্ঠু সমাধান না পেয়ে বাধ্য হয়ে নারায়ণগঞ্জে ফিরে যান তিনি।

মেয়েটির দেয়া বিভিন্ন কাগজপত্র ও তার ভাষ্যমতে জানা যায়, কাবিননামায় মৃন্ময় তার ঠিকানা হিসেবে যশোর শহরের ঘোপ এলাকার কথা উল্লেখ করেছেন। তাছাড়া তার বাবার নামের বানানও ভুল লিখেছেন। যা থেকে বোঝা যায়, প্রেম, ধর্মান্তরিত হওয়া, বিয়ে করা সবই ছিল মৃন্ময়ের পরিকল্পিত প্রতারণা।

এদিকে মৃন্ময়ের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে যে,মেয়েটি যে কাবিননামা দেখাচ্ছে, সেটি ভুয়া। এ ব্যাপারে তারাও যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

যোগাযোগ করা হলে মেয়েটি এ প্রতিবেদককে অভিযোগ করে জানায়,মৃন্ময় আমাকে নিয়ে যশোর, ঢাকা নারনগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে চলাফেরা করেছেন,গত করেছে দুই বছর ধরে।মৃন্ময় আমার স্বামী আমি আমার সংসার ফেরত চাই।

এ বিষয়ে জানতে মৃন্ময় কুন্ডু ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ফারিয়ার সাথে আমার প্রেম ছিল বিয়ে করিনি। ফারিয়ার সাথে আমার যা হয়েছে দুই জনের সম্মতিতে হয়েছে।

জোর করে কিছু করা হয়নি। কোন বিয়ের ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমিও একজন আইনজীবী আমি তার বিরুদ্ধে আইনগতভাবে লড়বো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews