জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতার হামলায় ছোট ভাইয়ের স্ত্রী গৃহবধু রবিতা সানা (৩০) গুরতর আহত হয়েছে। আহত গৃহবধুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মাগুরখালি ইউনিয়নের খোরের আবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে উপজেলার খোরের আবাদ এলাকার আশুতোষ সানার ছেলে দীপংকর সানা ও তার চিত্ত সানার সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক চিত্ত সানার নেতৃত্বে ৪/৫ জনের একটি সংঘ বদ্ধ দল তাদের হাতে থাকা লোহার রড বাঁশের লাঠিসহ দেশিয় অস্ত্র
দিয়ে হামলা চালিয়ে ছোট ভাই দীপংকর সানার স্ত্রী রবিতা সানা (৩০)কে এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে লোহার রডের আঘাতে ভিকটিমের মাথা ফেঁটে গিয়ে রক্তাক্ত জখম হয়ে গুরতর আহত হয়েছেন। এসময় ভিকটিমকে টেনে হেঁচড়ে তার পরিধয়ের কাপড় খুলে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। সে শারিরীক ভাবে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ করেন ভিকটিম পরিবার।
স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় ভিকটিম কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন, ভুক্তভোগীর স্বামী দীপংকর সানা।
এ প্রসংগে অভিযুক্ত চিত্ত সানার নিজ ব্যাবহৃত সেল ফোনে একাধিক বার কল করেও পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Leave a Reply