ডুমুরিয়ার চুকনগর বাজার কাউন্সিল সড়কের দু’পাশে ড্রেন সংস্কারের অভাবে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পানি নিঃস্কাশনের গতিপথ বন্ধ হয়ে পড়ার কারণে সামন্য বৃষ্টিতে রাস্তার উপর ২ ফুট অধিক পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে রাস্তার দু’পাশের বাসিন্দারা রয়েছে ভুগান্তীতে। সাধারণ মানুষ,পথচারী ও যানবহন যাতায়াত করছে চরম ঝুঁকির মধ্যে দিয়ে।
এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা।কিন্তু দীর্ঘ দিন যাবৎ এমন বেহাল অবস্থা চলমান থাকলেও যেনো দেখার কেই নেই? এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের মৌলিক চাহিদা ও কাঙ্ক্ষিত সেবা গ্রহনে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়।
কিন্তু রাস্তার উপর পানি জমে জলবদ্ধতার সৃষ্টির ফলে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। তাছাড়া স্কুল কলেজ গামী শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেনির পেশার হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে।
তাছাড়া বাজার এলাকায় প্রবেশের জন্য রাস্তাটি যথেষ্ট গুরত্ব বহন করে থাকে।ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বদরুজ্জামান তছলিম,
ডাঃ রজব আলি, মীর কাসেম,মাহতাব হোসেন মোড়ল,গাজী নজরুল ইসলাম,মোশাররফ হোসেন,প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম শাহিন,
অলিয়ার রহমান গোলদার, পুস্পক সরদারসহ এলাকাবাসী জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সংস্কার করতে সংশ্লিষ্ট উধর্ধতন কতৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
এ প্রসংগে চুকনগর বাজার কমিটির সভাপতি প্রহল্লদ ব্রক্ষ এ প্রতিবেদকে, জানান জলাবদ্ধতা নিরসনে সাময়িক ভাবে শ্রমিক দিয়ে কাজ চলমান রেখেছি। স্থায়ী সমাধান করতে ড্রেন নির্মানের লক্ষ্যে জেলা পরিষদে লিখিত আবেদন করেছি।
এ বিষয়ে আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন মন্ত্রী মহোদয় একটি প্রকল্প তৈরি করতে নির্দেশ দিয়েছেন।
এবিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম জানান,প্রস্তাবনার অনুমতি পেয়েছি।আগামী সপ্তাহে সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্প তৈরি করে প্রেরন করা হবে।





Leave a Reply