1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলায় শান্তপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন ভোটার উপস্থিতি ছিল অনেক কম

  • বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলায় শান্তপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন ভোটার উপস্থিতি ছিল অনেক কম

শহদি জয়,যশোর অফিস :

যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এই দুটি উপজেলায় নির্বাচন পরিদর্শনে এসে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হোসেন সন্তুষ্টি প্রকাশ করে বলেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। নির্বাচনে কোন প্রকার অনিয়ম বা বহু বা পেশী শক্তির প্রয়োগের চেষ্টাকে কঠোর ভাবে প্রতিহত করা হবে।

নির্বাচনী এলাকা ঘুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। একই সফরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার বেলা ১১টা ১০ মিনিটে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তারা ভোট কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং ইভিএমে ভোটদানে কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে ভোটারদের তাদের সাথে কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠে ছিল ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োগ করা হয় প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, আনসার, র‌্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়।

অন্যদিকে, মণিরামপুরের বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চিনাটোলা সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তার জন্য জেলা প্রশাসক, নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি যদি কোনো রকম অনিয়ম করেন বা আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।

পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট প্রদানে বাধা প্রদান বা প্রভাব খাটানোর বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশনা রয়েছে। কোনো পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরণ করেন, সে ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সব পুলিশ সদস্যকে রেইন কোট, লেগসিন, হেলমেট, ভেস্ট, বাঁশি, লাঠি, অস্ত্র, গোলাবারুদ যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

একইসাথে নাশকতার পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন পুলিশ সুপার। এক্ষেত্রে নির্বাচন কমিশন ন্যস্ত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

মণিরামপুরের ব্রিফিংকালে আরও সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, মণিরামপুরে ইউ এন ও জাকির হোসেন, ওসি এবি এম মেহেদী মাসুদ প্রমুখ।

এদিকে কেশবপুরের ৯৫টি ও মণিরামপুরের ১৬০ টি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অত্যন্ত কম। কোন কোন কেন্দ্রে ১০/১২ শতাংশের বেশী ভোট কাষ্ট হয়নি বলে নির্বাচনী বুথ ফেরত তথ্যে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews